দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হামলার ঘটনায় মামলা করায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালক ও তার পরিবারের ওপর হামলা, বিদ্যালয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ ও নিরাপত্তার দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও শিক্ষার্থীরা।
সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার তারাব পৌরসভার বরাবো এলাকায় রোজ বাড কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিদ্যালয়ের পরিচালক জান্নাতুল ফেরদৌস অভিযোগ করেন, গত ৩ মে তার ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় তিনি আদালতে মামলা করেন। মামলা করার পর থেকেই আসামিরা মামলা তুলে নিতে তাকে ও তার পরিবারের সদস্যদের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে আসছিলেন।
তার অভিযোগ, গত ২৩ জুলাই অভিযুক্তরা আদালতে বন্ডে স্বাক্ষর করে আসার পর ৪ আগস্ট দলবল নিয়ে দেশীয় অস্ত্রসহ তার বাড়ি ও বিদ্যালয়ে হামলা চালান। এ সময় বিদ্যালয় ও বাড়িতে ভাঙচুর, নগদ টাকা ও বিভিন্ন মালামাল লুটপাট এবং তাকে মারধর করা হয়।
হামলায় অমিত, অর্জুন, কনিকা ঊষা, বীথি ও পূজার সরাসরি জড়িত থাকার অভিযোগ করেছেন জান্নাতুল ফেরদৌস। এ ছাড়া তারাবো পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমান এবং বিএনপি নেতা শেফায়াতুল্লাহ, নুরুজ্জামান ও হানিফের বিরুদ্ধে হামলাকারীদের কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়া, কুপ্রস্তাব দেওয়া ও মানসিক হয়রানির অভিযোগও করেন তিনি।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বিদ্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় তারা আতঙ্কিত। শিক্ষক-শিক্ষার্থী এবং বিদ্যালয়ের পরিচালকের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেন তারা।
জান্নাতুল ফেরদৌস বলেন, মামলা করার কারণে তাকে ও তার পরিবারের সদস্যদের নানাভাবে হয়রানি ও হুমকি দেওয়া হচ্ছে। ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন তারাবো পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমান। তিনি বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন’। রাজনৈতিকভাবে তাকে হেয় করার উদ্দেশ্যে একটি কুচক্রী মহল এসব অপপ্রচার চালাচ্ছে।
যে আই